শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পুলিশ ধরলেই নাম বদলে যায় তার

পুলিশ ধরলেই নাম বদলে যায় তার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তেজগাঁও থানার সোনারগাঁও ক্রোসিং এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময়ে ধারালো অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মো. মাসুদ মিয়া প্রকাশ ওরফে মোঃ মাসুম মিয়া (৩৩)। গতকাল রাতে সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেজগাঁও এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মাসুম মিয়া নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় চিহ্নিত ছিনতাকারী। মাসুদ পুলিশের হাতে গ্রেফতার এড়াতে বিভিন্ন নামে পরিচয় দেন। গ্রেফতারের পরপরই তিনি নিজের নাম পাল্টে ফেলেন।

ওসি তেজগাঁও  আরও বলেন, মাসুদ রাতের অন্ধকারে নির্জন রাস্তার ফুটপাতে ওঁৎ পেতে থাকেন। একা পথচারী পেলে ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যান। প্রায় ১০ বছর ধরে তিনি ছিনতাই করেন। এ পর্যন্ত অর্ধ শতাধিক ছিনতাইয়ে জড়িত।  কিন্তু তার বিরুদ্ধে মামলা মাত্র চারটি।

গ্রেফতার মাসুদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, গ্রেফতার এড়াতে প্রতিবারই তিনি পুলিশের কাছে নতুন নতুন নাম বলেন। তিনি বিভিন্ন সময় বাবুল, আফছার, নাজিম নামেও পরিচয় দিয়েছেন বলে স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com