বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে  ইসরায়েল, নিহত ৭০

গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে  ইসরায়েল, নিহত ৭০

গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে রবিবার (২৫ ডিসেম্বর) বিমান হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে রবিবার (২৫ ডিসেম্বর) বিমান হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক

বড়দিনেও হামলা করা থেকে বিরত থাকেনি ইসরায়েল। গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-মাগাজি শরণার্থী শিবিরে রবিবার (২৫ ডিসেম্বর) বিমান হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায়  অন্তত ৭০ জন নিহত হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

রবিববার গভীর রাতে এই হামলা চালানো হয়। এতে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেন, একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ব্লক ধ্বংস করা হয়েছে।

কয়েক ডজন আহত ব্যক্তিকে মাগাজি থেকে কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফুটেজে কিছু শিশুকে রক্তাক্ত অবস্থায় ব্যাগে মুড়িয়ে বাইরে রাখতে দেখা গেছে।

ওই এলাকায় অসংখ পরিবার বসবাস করায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আশরাফ।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কাছে জানতে চাওয়া হলে বিবিসিকে তারা বলেন, হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইসরায়েল ও আরব মিডিয়া বলছে, গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব পেশ করেছে মিসর।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে হামাস। এর জবাবে ওইদিনই পাল্টা হামলা করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওই পাল্টা হামলার শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও ৫৪ হাজার মানুষ।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এসময় হামাসের হাতে জিম্মি হয়েছেন আরও প্রায় ২৪০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com