মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
নারায়নগঞ্জে ট্রেনে বোমা নিক্ষেপকালে ৩ জন আটক

নারায়নগঞ্জে ট্রেনে বোমা নিক্ষেপকালে ৩ জন আটক

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন , হাবিবুর রহমান ওরফে হাসান এবং মো. আরিফ ।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন , হাবিবুর রহমান ওরফে হাসান এবং মো. আরিফ ।

স্টাফ রিপোর্টার-

নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জয়নাল আবেদীন (২২), হাবিবুর রহমান ওরফে হাসান (২১) এবং মো. আরিফ (২৩)।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি কমিউটার ট্রেনে তিনজন হাতবোমা বিস্ফোরণের চেষ্টা করে। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টার কথা স্বীকার করেছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com