শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মোহাম্মদপুরে নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

মোহাম্মদপুরে নানকের নির্বাচনী প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগের  উপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন।

রবিবার সকাল ১১ টার দিকে নির্বাচনী গণ সংযোগ ও মিছিলের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক।

তিনি বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনও জানতে পারি নি।

প্রত্যক্ষদর্শী দর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণ সংযোগের মিছিলের মধ্যে এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের কে স্থানীয়রা রিকশা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলো- মো.মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন গ্রুপের সেটি নিশ্চিত হওয়া যায় নি।

হামলার সময়ে উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একতজন চাপাতি হাতে জাহাঙ্গীর কবির নানকের কাছে গিয়ে উচিয়ে ধরে। পাশে থাকা নেতাকর্মীরা নানককে সরিয়ে নেওয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়। হামলায় কাটাসুর ও রায়েরবাজার এলাকার দুই গ্রুপের ছাত্রলীগের লোকজন জড়িত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com