সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে মো. সুজন নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে মো. সুজন নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্টাফ রিপোর্টার-

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে মো. সুজন নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটার পর সোয়া ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার ছোহরাবের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল ৫টার দিকে সুজন নামের এক অপরিচিত যুবকের সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে দেয়।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়ে ওই যুবক বেগম জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানান- ‘‘খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই, দেখা করা যাবে কি না।’’ পরে তাকে আটক করে থানায় দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com