রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় চালকের সহকারি নিহত

সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় চালকের সহকারি নিহত

সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় মোহাম্মদ সায়েদ মিয়া ওরফে শান্ত(১৮বছর) বয়সী এক চালকের সহকারী কিশোর নিহত হয়েছে।
সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় মোহাম্মদ সায়েদ মিয়া ওরফে শান্ত(১৮বছর) বয়সী এক চালকের সহকারী কিশোর নিহত হয়েছে।

স্টাফ রিপোর্টার-

রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় মোহাম্মদ সায়েদ মিয়া ওরফে শান্ত(১৮বছর) বয়সী এক চালকের সহকারী কিশোর নিহত হয়েছে।

শনিবার(২৩ ডিসেম্বর)  বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মারা যায় সে।

নিহতের ভাই মোহাম্মদ শাওন মিয়া জানান, আমার ভাই হানিফ পরিবহনের চালকের সহকারি হিসাবে কর্মরত ছিল, আজ সকালে সায়দাবাদ বাস টার্মিনালে হানিফ পরিবহনের মেরামতের কাজ করার সময় সেন্টমার্টিন দ্বীপ নামে একটি যাত্রীবাহী বাস পিছনের দিক দিয়ে তাকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়, পরে  সেখানকার অন্যান্য গাড়ির স্টাফরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ভাই।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী সদর, বাউল পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে তিন ভাই এক বোন সে ছিল  দ্বিতীয়।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান,আমি খবর পেয়ে এইমাত্র ঢাকা মেডিকেলে আসি,যারা আহত অবস্থায় এই যুবককে নিয়ে আসে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি তবে যে গাড়িটা চাপা দিয়েছে সেটা সনাক্ত করতে পেরেছি, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com