মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে-বাহাউদ্দিন নাছিম

৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে-বাহাউদ্দিন নাছিম

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে নৌকার মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের মানুষ ভোট দেয়ার অধিকার চায়। তাই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বয়ে গেছে।

৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয়ে মতবিনিময় ও গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না।

এটা বারবার প্রমাণ হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। হরতাল হয়নি। তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে। উল্টো যানজট হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে যাতে জনগণ ভোট দিতে না আসে, এ জন্য বিএনপি ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তবে দেশের মানুষ ভোট দিয়ে দেশ শক্তিশালী করতে চায়। তারা বিএনপিকে আর সমর্থন করে না। তারা জানে বিএনপি একটি সন্ত্রাসী দল। এরা অগ্নি-সন্ত্রাস করে মানুষ হত্যা করে।

নাছিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক  উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। মানুষ দেশরত্ন শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা ও সমর্থন দেখাচ্ছে তার মধ্য দিয়ে দেশ আরও এগিয়ে যাবে। আমরা যেখানে যাই সেখানেই মানুষ বলছে আমরা শেখ হাসিনাকে সমর্থন করি। নৌকা মার্কায় আমরা ভোট দিব। নৌকায় ভোট দিয়ে আমরা শান্তি ও স্বস্তি পেয়েছি, উন্নয়ন ও অগ্রগতি পেয়েছি। বাংলাদেশ আরও উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। 

তিন বলেন, দেশের মানুষের সমর্থনের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারি বাংলাদেশের মানুষ ও ঢাকা-৮ আসনের মানুষের মধ্যে যে উৎসাহ দেখেছি, তা আমাদের অভিভূত করেছে। দেশের মানুষ বিএনপি জামায়াতদের জ্বালাও পোড়াও অবরোধ হরতালকে তোয়াক্কা করছে না। তাদের প্রতি মানুষের অনাস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিন সকালে বাহাউদ্দিন নাছিম শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয় এবং শান্তিনগর এলাকায় মতবিনিময় ও গণসংযোগ শেষে দুপুরে নয়া পল্টন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি বিকেল ৪টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইলে ফেনী সমিতির মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ২১ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এরপর  সন্ধ্যা ৭ টায় ইস্কাটন সোহাগ কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা এবং  রাত ৮টায় টুইন টাওয়ার, কনকর্ড সোসাইটি এবং মার্কেটে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com