সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডিএমপির ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেমের শুভ উদ্বোধন

ডিএমপির ডিজিটাল ওয়্যারলেস অপারেটিং সিস্টেমের শুভ উদ্বোধন

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে আব্দুল গনি রোডের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথা বলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে আব্দুল গনি রোডের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথা বলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যসেবা উন্নতিকরণ ও নিরাপত্তাব্যবস্থা বাড়াতে ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ থেকে ডিজিটালে প্রবেশ করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে আব্দুল গনি রোডের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথা বলে ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারও হাতে চলে যেত। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। এখন থেকে সকল বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোনো সেট ব্যবহারকারী বা কোনো কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে, তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।

ওয়ারলেস ব্যবহারকারী ও সব কর্মকর্তাকে সচেষ্টভাবে এই প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com