বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চট্টগ্রামে করোনা-আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো : এ পর্যন্ত মারা গেছেন ১৭১ জন

চট্টগ্রামে করোনা-আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো : এ পর্যন্ত মারা গেছেন ১৭১ জন

চট্টগ্রাম, ২৯ জুন, ২০২০ (বাসস): চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা-ভাইরাসে (কভিড-১৯) নতুন আরো ৩শ’ ৪৬ জন আক্রান্ত হয়েছেন।এ নিয়ে চট্টগ্রামে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৫ জনে।

একই সময়ে, এ জেলায় করোনা-আক্রান্ত হয়ে আরো ২ জন মৃত্যুবরণ করেছেন। নতুন দু’জনসহ এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭১ জনে। এরমধ্যে রয়েছে মহানগরীর ১৩১ এবং উপজেলা পর্যায়ে ৪০ জন।অপরদিকে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩২ জন করোনামুক্ত হয়েছেন। এই নিয়ে এ জেলায় এ পর্যন্ত ৯৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি আজ সোমবার দুপুরে এসব তথ্য জানান।তিনি বলেন,‘গত ২৪ ঘণ্টায় ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৪৬ জনের দেহে করোনা-ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নতুন শনাক্তদের মধ্যে ২৭৪ জন নগরের ও ৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।’চট্টগ্রামে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি বলেও সিভিল সার্জন উল্লেখ করেন।ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে মোট শনাক্তের ৫ হাজার ৫শ’ ১৫ জনই নগরের।

বাকী ২ হাজার ৫২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।সিভিল সার্জন বলেন, রোববার রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ জন ও বিভিন্ন উপজেলার ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।একইদিন রাত পযন্ত ফৌজদারহাটের বিআইটিআইডি’তে ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১২ জন নগরের ও ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রাাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) ল্যাবে রোববার রাত পর্যন্ত ১১২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫টি নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, আক্রান্ত সবাই মহানগরের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার রাত পর্যন্ত ১৪৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের ৩ জন নগরের ও ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৩ জন ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।শেভরণ ল্যাবে গত দু’দিনের ফলাফল সোমবার পাওয়া গেছে।

শনিবার ২১৮ জনের ও রোববার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করার পর ১৭৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছে শেভরণ কতৃপক্ষ। আক্রান্তদের মধ্যে ১৬৬ জন নগরের ও বাকী ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৭২ জনের মধ্যে রয়েছে, লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ৩, আনোয়ারার ৭, চন্দনাইশের ৪, পটিয়ার ৫, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়ির ১৩, হাটহাজারীর ১৯, মিরসরাইয়ের ৩ ও সীতাকুন্ডের ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com