শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তেজগাঁওয়ের চিহ্নিত শীর্ষ মাদক সম্রাজ্ঞী জোসনা গ্রেফতার

তেজগাঁওয়ের চিহ্নিত শীর্ষ মাদক সম্রাজ্ঞী জোসনা গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক ব্যবসায়ী জোসনা বেগম (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে তেজগাঁও থানা এলাকার কাওরান বাজার শুটকী পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কাওরান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। তিনি মূলত গাঁজা ব্যবসায়ী।

ওসি মহসীন বলেন, তিনি সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘুরেন। এর আড়ালেই তিনি তার গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রফতারকৃত জোসনা বেগমকে জিজ্ঞাসাবাদের বরাত দিতে তিনি আরও জানান, তার স্বামী মাদকসেবি। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যায় সে। মাদক ব্যবসা করতে গিয়ে জোসনা গ্রেফতার হলে তার স্বামীই তার জামিন করান। জোসনার বিরুদ্ধে এী আগেও ১০ টি মামলা রয়েছে।

ওসি মহসীন আরও বলেন, তিনি ইতিপূর্বে ১০ বার জেলে গেছেন। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com