শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে নানাবিধ কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত

টাঙ্গাইলে নানাবিধ কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত

রোববার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, মো: কায়ছারুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
রোববার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, মো: কায়ছারুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

টাঙ্গাইল প্রতিনিধি-

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, কবিতাবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদি।

এ উপলক্ষে রোববার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, মো: কায়ছারুল ইসলাম, জেলা প্রশাসক, টাঙ্গাইল সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।। পরে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও গীতা পাঠ করা হয়।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাকেরপার্টি, জননেত্রী শেখ হাসিনা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সকাল ৮ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।পরে  প্রতিযোগিতা ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

এছাড়াও টাঙ্গাইল জেলার উপজেলা প্রতিনিধিরা জানান, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, সখিপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর ও বাসাইল  সহ সকল উপজেলায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উপজেলা প্রসাশনের আয়োজনে পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com