বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতিসংঘের পুরস্কার লাভ করায় ভূমি মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘের পুরস্কার লাভ করায় ভূমি মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভূমি মন্ত্রণালয়ের ‘ ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং মন্ত্রণালয় ও তার আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত সহ ই-মিউটেশন কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-’২১ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ভাষন দেয়ার সময় এ অভিনন্দন জানান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত বছরের জুলাই মাস থেকে সারাদেশে নামজারির প্রচলিত পদ্ধতির পরিবর্তে ই-নামজারি বাস্তবায়ন করা হচ্ছে। এতে জনগণ ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নামজারি করতে পারছেন।


তিনি বলেন, এই কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ মর্যাদা ‘ ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আমি আশা করি, সকল মন্ত্রণালয় এটা অনুসরণ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন তথা ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় সকল ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তরের কার্যক্রম হাতে নিয়েছে।
এই জটিল কর্মযজ্ঞ দেশের তৃণমূল পর্যায়ে নেয়া সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘ ফাইবার অপটিক্যাল ক্যাবল’ সম্প্রসারণ ও উচ্চ গতির ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে।


সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ও মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর তত্ত্বাবধানে গত বছরের জুলাই মাস থেকে তিন পার্বত্য জেলা ছাড়া সারাদেশে ই-মিউটেশন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এই কাজে কারিগরি সহায়তা করছে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প। ভূমি সংস্কার বোর্ডের ব্যবস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) গণের মাধ্যমে ই-নামজারি বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com