সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় ডেসকো’র মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ডেসকো’র মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট-  যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

শনিবার সকালে ডেসকো’র প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের সূচনা হয়।

এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, ‘গত ৫২ বছর ধরে বাঙালি জাতি এক চোখে অশ্রু, আরেক চোখে আনন্দ নিয়ে এই দিবসটি পালন করে আসছে। আমি গভীরভাবে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের। স্মরণ করে শহীদ চার জাতীয় নেতাকে, ত্রিশ লাখ শহীদ মুক্তিযোদ্ধা এবং দুই লাখ নির্যাতিত নারীকে। নানান ঘাত প্রতিঘাত পার করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী কর্মপরিকল্পনায় আজ বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে এটা গোটা জাতির জন্য সৌভাগ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীন দেশ, তাঁর কন্যা দিলেন ডিজিটাল সমাজের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ’।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর পক্ষ হতে ডেসকো’র প্রধান কার্যালয়ে ১৬ ডিসেম্বর প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর ডেসকো’র মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেসকো’র নির্বাহী পরিচালক (প্রকৌশল) জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক (সংগ্রহ) এ.কে.এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক (অপারেশন) মোঃ জাকির হোসেনসহ ডেসকো’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীগণ।

এরপর ডেসকো বোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. নিজাম উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাওসার আমীর আলী ডেসকো’র  পক্ষ থেকে  বিদ্যুৎ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব জনাব মো: হাবিবুর রহমান এবং বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ডেসকো’র উপমহাব্যবস্থাপক প্রশাসন গাজী শাহরিয়ার পারভেজসহ আরো কর্মকর্তাগণও শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com