সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দিনের সেলুন কর্মচারী যখন রাতের ভয়ংকর ছিনতাইকারী

দিনের সেলুন কর্মচারী যখন রাতের ভয়ংকর ছিনতাইকারী

স্টাফ রিপোর্টার- মো: সোহাগ হোসেন (২৮)। সেলুনে কাজ জীবিকা নির্বাহ করেন। তবে তার এই পেশার আড়ালে যে ভয়ংকর জগৎ লুকিয়ে আছে তা এতদিন ছিল সকলেরই অজানা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকার ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে একটি ছুরিসহ গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মহসিন জানান,ছিনতাইয়ের অভিযোগে মোঃ সোহাগ হোসেন (২৮) একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহাগ দিনে সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই করে।
সে মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত যাত্রীবাহি বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে। পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি বলেন, গতকালও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়।

দিনের বেলায় সেলুনের কাজ শেষে রাতের বেলায় সে তার দলবল নিয়ে ছিনতাইয়ে নামত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com