সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইসরায়েলমুখী আরেকটি জাহাজ আটক করল হুথি

ইসরায়েলমুখী আরেকটি জাহাজ আটক করল হুথি

গত বৃহস্পতিবার এই জাহাজ আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার এই জাহাজ আটক করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক-

লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালী থেকে ইসরায়েলমুখী আরেকটি জাহাজ আটক করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। গতকাল বৃহস্পতিবার এই জাহাজ আটক করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরাও।

হুথি গোষ্ঠীর দাবি, মালবাহীজাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে সর্বশেষ গত মঙ্গলবার ইসরায়েলমুখী এক ট্যাংকার জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছিল হুথিরা।  তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com