রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

ইরানে পুলিশ স্টেশনে হামলায় নিহত ১১

বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা হয়।

আন্তর্জাতিক ডেস্ক-

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি পুলিশ স্টেশনে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য নিহত ও আট জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমাতি বলেছেন, পুলিশের সিনিয়র কর্মকর্তা ও সেনারা নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাস্ক শহরে এই হামলা করা হয়।

তিনি বলেছেন, বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।

অ্যাডভোকেসি গোষ্ঠী হালভাশ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ভোররাতে ভারী গোলাগুলির দাবি করা হয়েছে। দিনের আলোতে সেখানে হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জইশ আল-আদলকে দায়ী করা হয়েছে। ২০১৯ সালে গোষ্ঠীটি একটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল। ওই হামলায় ইরানের একটি আধাসামরিক বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছিলেন। তবে শুক্রবার পর্যন্ত পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি। সাধারণত প্রতিবেশী পাকিস্তানের গোপন ঘাঁটি থেকে হিট-অ্যান্ড-রান অভিযান করে এই গোষ্ঠীর সদস্যরা।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহামাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, হামলায় আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দুই বন্দুকধারী নিহত ও একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার সময় বন্দুকধারীরা সেখানে পাঠানো সেনাদের  লক্ষ্য করে ফাঁদ পেতেছিল। যাতে সেনারা ঘটনাস্থলে যেতে না পারে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

কয়েক মাস ধরে ইরানে সশস্ত্র ও ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পুলিশ স্টেশনগুলোতে হামলা চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে স্বল্প পরিসরে সশস্ত্র বিদ্রোহের অংশ হিসেবে এমন হামলা চালাচ্ছে তারা।

ইরানের অনগ্রসর অঞ্চলগুলোর মধ্যে একটি হলো সিস্তান ও বালুচিস্তান প্রদেশ।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com