বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজায় আরও কয়েকমাস যুদ্ধ চলবে: ইসরায়েল

গাজায় আরও কয়েকমাস যুদ্ধ চলবে: ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও কয়েকমাস যুদ্ধ চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।
অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও কয়েকমাস যুদ্ধ চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও কয়েকমাস যুদ্ধ চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

এরপর পুনরায় যুদ্ধবিরতির চেষ্টা করে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয় যুদ্ধবিরতির প্রস্তাব। পরিষদের বেশিরভাগ সদস্যই যুদ্ধবিরতির আহ্বানে সায় দেয়।

এমন অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ত হুঁশিয়ারি দিয়ে বেলেছেন, আরও কয়েকমাস এই যুদ্ধ চলতে পারে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি মন্ত্রী যুক্তরাষ্ট্রকে জানিয়েছে চলমান চরম অভিযান ২ থেকে ৩ সপ্তাহ চলতে পারে।

তবে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।বাইডেন বলেন, ‘আমি চাইনা ইসরায়েল হামাসকে তাড়া করা বন্ধ করুক। তবে কীভাবে বেসামরিক জনগণের জীবন বাঁচানো যায় সেদিকে মনোনিবেশ করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com