রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জামালপুরে বাস-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্টাফ রিপোর্টার-

জামালপুরে বাস-পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

নিহতরা হলেন সবজি ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০), পিকআপ ভ্যানচালক মো. সোজা মিয়া (৪০)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানচালক সোজা মিয়ার মৃত্যু হয়।

এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় অটোরিকশার যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com