রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ডেস্ক রিপোর্ট-

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চানভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), একই উপজেলার রামশ্রী গ্রামের আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও হবিগঞ্জ পৌর সভার উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুনারুঘাটের শ্রীকুটা দি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয় ইজিবাইকে। এতে ঘটনাস্থলেই নিহত হন তামান্না। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তানিম ও সুফিয়া মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে নিজবা বেগম (৪০) নামে এক নারী হবিগঞ্জ সদর হাসপাতালে ও তিনজন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, নিহতদের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com