শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডিএমপি কমিশনারের অফিসে  বিএনপির প্রতিনিধিদল,

ডিএমপি কমিশনারের অফিসে  বিএনপির প্রতিনিধিদল,

বিএনপির প্রতিনিধি দল আজ বিকাল ৪টায় ডিএমপিতে গেছে
বিএনপির প্রতিনিধি দল আজ বিকাল ৪টায় ডিএমপিতে গেছে

স্টাফ রিপোর্টার –

হঠাৎ করেই বিএনপির একটি প্রতিনিধিদল আজ বুধবার বিকেলে ডিএমপি কমিশনারের অফিসে গেছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির প্রতিনিধি দল আজ বিকাল ৪টায় ডিএমপিতে গেছে। প্রতিনিধি দলে আছেন দলটির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও ঢাকা আইনজীবী সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।

কী বিষয়ে আলোচনা করতে ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল গেছে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, সাম্প্রতিক বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। এছাড়া আগামীতে আন্দোলন মিছিল-মিটিংয়ের বিষয়ে আলোচনা হতে পারে।

গত ১০ ডিসেম্বর একাদশ দফায় দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় দুই দিনের অবরোধ কর্মসূচি শেষ হবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com