বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলা

আজ রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরইয়ারুন, রেমিস ও আইতা আল শাবে এই হামলা চালায় ইসরায়েলি জেটবিমান।
আজ রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরইয়ারুন, রেমিস ও আইতা আল শাবে এই হামলা চালায় ইসরায়েলি জেটবিমান।

আন্তর্জাতিক ডেস্ক-

লেবাননের ভূখণ্ডে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ রবিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরইয়ারুন, রেমিস ও আইতা আল শাবে এই হামলা চালায় ইসরায়েলি জেটবিমান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবানেন উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১০০ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

গতকাল শনিবার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলি ভূখণ্ডের ১০টি স্থানে আঘাত আনতে সক্ষম হয়েছে। এরপরই আজ রবিবার সকালে ইসরায়েল বিমান হামলা শুরু করে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পশ্চিম গ্যালিলি শহরে রকেট এবং ড্রোন হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com