শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চলে গেলেন সাবেক পুলিশ প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ার, আইজিপির শোক

চলে গেলেন সাবেক পুলিশ প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ার, আইজিপির শোক

ডেস্ক রিপোর্ট –

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ার (৭৩)  রোববার (১০ ডিসেম্বর ) ভোর ৪.২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ নূরুল আনোয়ার ১৯৫০ সালে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে প্রথম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

চাকরি জীবনে তিনি তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার সর্বশেষ মহাকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটিসহ পাঁচটি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপপুলিশ কমিশনার ছিলেন।

মরহুমের জানাযা রোববার সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, চাকরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাযা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমকে রোববার বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন  সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ রোববার এক শোক বাণীতে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে মরহুম মোঃ নূরুল আনোয়ারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা ও অসামান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com