বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহায় মানুষের পাশে দাঁড়াবে ”সাপোর্ট”

অসহায় মানুষের পাশে দাঁড়াবে ”সাপোর্ট”

পুরো নাম ইমদাদুল শিকদার।বয়স প্রায়৪০ বছর হবে।গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া ভাইজোড়া গ্রামের একজন বাসিন্দা।তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।অসহায় এই মানুষটি এককথায় অর্থ উপার্জনে একেবারেই অক্ষম বললেই চলে।তাঁর পরিবারের কথা বলতে গেলে মোট সদস্য সংখ্যা চারজন।তার বড় ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর ছোট ছেলেটি প্রথম শ্রেণীতে পড়াশোনা করতেছে।ইমদাদুল শিকদার একজন শারীরিক প্রতিবন্ধী হওয়াতে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে সাহায্য নিয়ে তার এই কষ্টের সংসারটা পরিচালনা করতে হয়।

অসহায় পরিবারটি যখন এই করোনার কঠিন মুহূর্তে অভাবের তাড়নায় জর্জরিত ঠিক তখনই ইমদাদুল শিকদার সাপোর্ট সংগঠনের নেতৃবৃন্দদের সাথে দেখা করেন এবং একটি মুদির দোকান প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সহযোগিতা চান।তার আবেদনের পরিপ্রেক্ষিতে- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সাপোর্ট মানব কল্যাণ সংস্থা এর সভাপতি চিত্রনায়ক জায়েদ খান শারীরিক প্রতিবন্ধী ইমদাদুল শিকদার এর পাশে থাকার আশ্বাস দেন।তিনি বাংলাদেশ বুলেটিন২৪কে আরও জানান-মুদি দোকানের সমস্ত মালামাল কিনে দেওয়ার মাধ্যমে এই দোকান চালিয়ে যেন তার সংসারটা ভালোভাবে পরিচালনা করতে পারেন। এবং ভবিষ্যতে যেন কারো কাছে ভিক্ষার জন্য হাত বাড়াতে না হয় সেই ব্যবস্থা তিনি করে দিবেন।

অবশেষে সাপোর্ট এর সভাপতি জায়েদ খানের পক্ষ থেকে অসহায় মানুষটির জীবনের গতিপথ পরিবর্তন হবে এই আশা ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষদের শুভ কামনা করে মানবতার কল্যাণে এগিয়ে যাবেন এই মানবতার ফেরিওয়ালা।জয় হোক মানবতার,জয় হোক সাপোর্ট মানব কল্যাণ সংস্থার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com