শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ,আহত দুই জন

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ,আহত দুই জন

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি শরীয়তপুরগামী গোল্ডেন লাইন ও ঢাকাগামী মেঘলা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি শরীয়তপুরগামী গোল্ডেন লাইন ও ঢাকাগামী মেঘলা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়।

স্টাফ রিপোর্টার-

পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের একজন হেলপার ও এক যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি শরীয়তপুরগামী গোল্ডেন লাইন ও ঢাকাগামী মেঘলা পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেলপার ও এক যাত্রী আহত হন। তাদের দুজনকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে শরীয়তপুরে নেওয়া হয়েছে। পদ্মা থানার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে ওই স্থানে এক লেন বন্ধ ছিল। অপর লেন দিয়ে দুই দিক থেকেই (ওয়ানওয়ে) যান চলাচলের ব্যবস্থা রাখা হয়। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com