সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে সালাম পার্টির ৭ সদস্য গ্রেফতার

রাজধানীতে সালাম পার্টির ৭ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মতিঝিল এলাকার একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা জিএম শাখাওয়াত হোসেন। গত ৪ ডিসেম্বর দুপুরে অফিসের একটি কাজে রিকশায় করে ওয়ারি থানার র‍্যাংকিন স্ট্রীট দিয়ে যাচ্ছিলেন। এই সময়ে কয়েকটি রিকশায় করে কয়েকজন লোক এসে সালাম দিয়ে তার গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পকেটে থাকা ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দিনে দুপুরে সালাম দিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ওয়ারী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্তে নেমে চক্রের মূলহোতাসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দাপ পুলিশেল (ডিবি) ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- চক্রের মূলহোতা সজল সিদ্দিক (৪৭), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম সবুজ (২৬), মো. আরেফিন (৪৩), মো. আমির আলী (৫৫), মোমিন প্রামাণিক (৫৬) ও মো. শাহিন (৩২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার ( ৯ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, মতিঝিল থেকে একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা রিকশা দিয়ে ওয়ারি এলাকায় যাওয়ার সময়ে সালাম দিয়ে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। ওয়ারির ঘটনার পরেও চক্রটি ধারাবাহিকভাবে একই ভাবে ছিনতাই করে আসছিলো। ছিনতাই করা অবস্থায় চক্রের তিনজনকে মগবাজার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, সালাম দিয়ে ছিনতাই করা এই চক্রে ৮জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ৭জনকে গ্রেফতরা করা হয়েছে। চক্রের সদস্যরা ১০ থেকে ১৫ বছর ধরে সালাম দিয়ে ছিনতাই করে আসছিলো। চক্রের মূল হোতা সজলের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ দেশের বিভিন্ন থানায় ১৯ মামলা, আবুলের বিরুদ্ধে ৮ টি, সবুজের বিরুদ্ধে ৭টি, আরেফিনের বিরুদ্ধে ৫ টি ছিনতাই মামলা, আমির আলীর বিরুদ্ধে ৩টি ছিনতাই মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার সালাম পার্টির সদস্যরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, তারা প্রতিমাসে ১৫ থেকে ১৬টি একই কায়দায় ছিনতাই করত। ওয়ারির মামলায় গ্রেফতার ৭ জনের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com