সোমবার, ২২ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন পুতিন

নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আন্তর্জাতিক ডেস্ক-

রাশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অবশেষে দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটাভুটির মাধ্যমে নির্বাচনের তারিখ ২০২৪ সালের ১৭ মার্চ নির্ধারণ করে।

দেশটির ফেডারেশন কাউন্সিলের সদস্যদের সর্বসম্মতিক্রমে গতকাল এই তারিখ পাস হয়েছে। রুশ ফেডারেশন কাউন্সিলের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো বলেন, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা কার্যকরভাবে নির্বাচনী প্রচার শুরু করছি।’

তিনি বলেছেন, ‘প্রথমবারের মতো রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আমরা প্রেসিডেন্ট নির্বাচন করার মধ্য দিয়ে আমাদের পিতৃভূমির অভিন্ন দায়িত্ব এবং ভবিতব্য ভাগ করে নিতে পারব।’

নির্বাচন তারিখ ঘোষণার একদিন পরেই ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com