সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শুক্রবার ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শুক্রবার ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শুক্রবার ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।

এসময় ডেমরা পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, ক্যান্টিন, অস্ত্রাগারসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন তিনি। পরে পুলিশ লাইনস পরিদর্শন শেষে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি একটি আমগাছের চারা রোপন করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা: আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com