শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীসহ ৩৫ জনকে আটক

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, পরীক্ষার্থীসহ ৩৫ জনকে আটক

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে র্যাব-১৩ এর সদস্যরা।
প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে র্যাব-১৩ এর সদস্যরা।

স্টাফ রিপোর্টার-

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে র‍্যাব-১৩ এর সদস্যরা। আটকদের মধ্যে জালিয়াতি চক্রের পাঁচ হোতা ও ৩০ জন পরীক্ষার্থী রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড, ১৯টি ব্লুটুথ ডিভাইস ও ১৬টি মোবাইল ফোন এবং ব্যাংকের চেক উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষা চলাকালে সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব জানায়, পরীক্ষা চলাকালে অভিনব উপায়ে তৈরি মাস্টারকার্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করে জালিয়াতির সময় চক্রের পাঁচ হোতাকে ও ৩০ পরীক্ষার্থীসহ মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিকাল ৩টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com