বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিআইডির ইন্সপেক্টর ‘ফ্রেডি’ আর নেই

সিআইডির ইন্সপেক্টর ‘ফ্রেডি’ আর নেই

ভারতের জনপ্রিয় সিরিজ ‘সিআইডি’র অভিনেতা দিনেশ ফাডনিশ আর নেই। সোমবার (৪ ডিসেম্বর) রাত ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে অসুস্থ হওয়ার ফলে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রাথমিকভাবে জানা যায়, হৃদরোগের কারণে হাসপাতালে ভর্তি হন দিনেশ। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান দিনেশের সহ-অভিনেতা দয়ানন্দ শেট্টি। গতকাল এ অভিনেতা বলেন, হার্ট অ্যাটাক নয়, লিভার জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন দিনেশ।

এর আগে, ১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডি সিরিজের। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দিনেশ ফাডনিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com