শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টাঙ্গাইলে বহিষ্কৃত বিএনপি নেতাসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইলে বহিষ্কৃত বিএনপি নেতাসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল

আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা কায়ছারুল ইসলাম।
আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা কায়ছারুল ইসলাম।

টাঙ্গাইল প্রতিনিধি-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা কায়ছারুল ইসলাম।

টাঙ্গাইলে মোট মনোনয়নপত্র জমা পড়ে ৭১টি। এর মধ্যে বৈধ ঘোষণা করেছে ৫৯টি মনোনয়নপত্র।

রোববার বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসন, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার নাগরপুর), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনয়নপত্র বাছাই করে বাতিল করা হয়। এ ছাড়া শনিবার টাঙ্গাইলের প্রথম চার আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদা রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাসদের এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব (স্বতন্ত্র) ও মেহেনিগার হোসেন (স্বতন্ত্র), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকেরুল ইসলাম (স্বতন্ত্র), কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি কাজী এটি এম আনিছুর রহমান বুলবুল (সতন্ত্র), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান (সতন্ত্র), বহিষ্কৃত বিএনপি নেতা খন্দকার ওয়হিদ মুরাদ (স্বতন্ত্র), আব্দুল হাফেজ বিল্লাহ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহমুদুল ইলাহ (স্বতন্ত্র) এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে রাফিউর রহমান খান ইউসুফজাই (স্বতন্ত্র)।

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতা কায়ছারুল ইসলাম বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’

ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, খন্দকার আহসান হাবিব, জাকেরুল ইসলাম ও কাজী এটি এম বুলবুল উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com