বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ:মেয়র শেখ তাপস

ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ:মেয়র শেখ তাপস

ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার দুপুরে নগর ভবন অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহা ২০২০ উপলক্ষে বর্জ্য অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শীর্ষক সমন্বয় সভায় তিনি এ অনুরোধ জানান।

মেয়র বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি যে ষাটোর্ধ্ব যারা আছেন তারা করোনাভাইরাসে বেশি আক্রান্ত হন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তিরা কোরবানির পশুর হাটে যাতে না যান।’

ফজলে নূর তাপস বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ-উল-আজহা একটি বড় উৎসব। কিন্তু এবারের ঈদ-উল-আজহা যেহেতু করোনাভাইরাস মহামারীকালীন, তাই উৎসব উদযাপনের পাশাপাশি যাতে করে করোনাভাইরাসের বিস্তৃতি না ঘটে, সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, আন্তরিকভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।’

সঠিকভাবে পশুর হাট পরিচালনার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে মেয়র বলেন, ‘করোনা মহামারিকে কোনভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নাই। তাই, যারা কোরবানির পশুর হাটে যাবেন তারা যেন মাস্ক, হ্যান্ড-গ্লাভস পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটে যান সেই অনুরোধ করছি। পাশাপাশি, বিদ্যমান স্বাস্থ্যবিধির সাথে সামঞ্জস্য রেখে করোনাকালীন এই কোরবানির পশুর হাট পরিচালনার জন্য ডিএসসিসিও আলাদা করে স্বাস্থ্য বিধি তৈরি করছে।’

কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামানসহ দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com