বুধবার, ১৭ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতির মৃত্যুতে ইউরোপ আওয়ামী লীগে শোকের ছায়া

জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতির মৃত্যুতে ইউরোপ আওয়ামী লীগে শোকের ছায়া

ইউরোপ আওয়ামী পরিবারের অন্যতম অভিভাবক ,দলের দুঃসময়ের এক সাহসী যোদ্ধা , জার্মান আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রতন গত ২৬ জুন বাংলাদেশ সময় রাত ৯ টায় জার্মানের লাংগেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি প্রায় তিন বছর যাবত চিকিৎসাধীন ছিলেন। আনোয়ারুল ইসলাম রতন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। দলের সকল দুর্যোগ , দুঃসময়ে তিনি ছিলেন অগ্র সৈনিক । এমন নেতার প্রয়াণে “শেখ রাসেল জাতীয় পরিষদ ইউরোপ “ও
সর্ব ইউরোপ আওয়ামীলীগ “
গভীর শোক প্রকাশ করেছে।
প্রিয় নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে শোক জানিয়েছেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অনীল দাসগুপ্ত ,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এম এ গনি ,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম ।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম লোকমান হোসেন ও আব্দুল্লাহ আল বাকী; যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক ;


সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া ; প্রচার সম্পাদক খোকন শরীফ ; প্রবাসী কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া ; মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম ; কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও তুরস্ক আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম ফারুক প্রিন্স এবং শেখ রাসেল জাতীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম রফিকুল ইসলাম নান্টু ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com