সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত

২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক-

গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে ১৫ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যূত হয়েছেন।

তাছাড়া ৫২ দিন ধরে গাজায় বিদ্যুৎ নেই। গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি (জিইডিসিও) থেকে পাওয়া তথ্যানুসারে জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

জানা গেছে, ৮ অক্টোবর গাজায় ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং গাজা বিদ্যুৎ কেন্দ্র ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা।

হামাসের হামলার প্রতিরোধ নিতে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

সূত্র: আলজাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com