বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবার গাজায় ইসরায়েলি তাণ্ডব শুরু, নিহত ২১

আবার গাজায় ইসরায়েলি তাণ্ডব শুরু, নিহত ২১

আজ শুক্রবার থেকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
আজ শুক্রবার থেকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক ডেস্ক-

টানা সাতদিনের যুদ্ধবিরতি শেষে আজ শুক্রবার থেকে হামাস নিয়ন্ত্রিত গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে চালানো হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে দুইজন, কেন্দ্রীয় গাজার আল-মাঘাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিসে একজন, দক্ষিণ খান ইউনিসের হামাদ শহরে দুইজন, গাজার রাফাহতে নয়জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা আবার যুদ্ধ শুরু করেছে। হামাস ইসরায়েল ভূখণ্ডে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।’ গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুউম জানান, হামাস সম্পৃক্ত মিডিয়ায় উত্তর গাজায় গোলাগুলি ও বিস্ফোরণের রিপোর্ট করেছে।

এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনেও বলা হয়েছে, দক্ষিণ গাজায় বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া গাজার ভেতরে বিবিসির সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে এবং গাজা শহরে গোলাগুলিও হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি।

এরপর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফায় তা তিনদিন বাড়ানো হয়। আজকেই সেই যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে এবং আবার লড়াই শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com