শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

৮ জন আরোহী নিয়ে জাপানের একটি দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
৮ জন আরোহী নিয়ে জাপানের একটি দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক-

৮ জন আরোহী নিয়ে জাপানের একটি দ্বীপে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ অস্প্রে নামের একটি মার্কিন সামরিক বিমান উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির।

কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সামরিক বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।

জাপানের প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সামরিক বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ধারণা করা হচ্ছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাডেনা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল সামরিক বিমানটি।

এর আগে গত আগস্টে আরও একটি অস্প্রে সামরিক বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হলে তিন মার্কিন কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com