বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পলাশে করোনায় আক্রান্ত হয়ে এডভোকেটের মৃত্যু’ দাফন-কাফন করলেন উপজেলা প্রশাসন

পলাশে করোনায় আক্রান্ত হয়ে এডভোকেটের মৃত্যু’ দাফন-কাফন করলেন উপজেলা প্রশাসন

নরসিংদীর পলাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হুমায়ূন কবির (৭২) নামে এক এডভোকেটের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এডভোকেট হুমায়ূন কবির পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের উত্তর মালিতা গ্রামের মৃত তোফা চান ভূইয়ার ছেলে। তিনি ঢাকার এলিফ্যান্ট রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। এর আগে গত ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে মহাখালী কলেরা হাসপাতালে তিনি ভর্তি হন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া মাত্রই নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে মৃত ব্যক্তির যথাযথ দাফনের ব্যবস্থা করা হয় ।

সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্ব প্রদান করে ও পলাশ উপজেলার স্বেচ্ছাসেবী আলেম সংগঠনের প্রধান মুফতি আব্দুর রহিমের সহযোগিতায় আলেমদের একটি টিম দাফনের কাজে সার্বিক সহযোগিতা করেন বলেও জানান ইউএনও রুমানা ইয়াসমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com