বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে -তথ্যমন্ত্রী

সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে -তথ্যমন্ত্রী

সীমিত সামর্থ্য সত্ত্বেও সরকার ঠিকভাবে করোনা মোকাবিলা করছে বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার ২৯ জুন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এসময় বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা জানান। ‘হোম আইসোলেশনে থেকে মির্জা ফখরুল সাহেব সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কিন্তু জনগণের পাশে দাঁড়াচ্ছেন না, সেটি দায়িত্বশীলতার পরিচয় নয়’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তাকে অনুরোধ করবো, অন্ধের মতো সমালোচনা না করে বিশ্বের দিকে তাকিয়ে বাংলাদেশের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য।

বিশ্ব প্রেক্ষাপট দেখে, বিশ্বের অন্যান্য দেশগুলো লক্ষ্য করে যদি তিনি বাংলাদেশের পরিস্থিতিটা মূল্যায়ন করেন, তিনি স্বীকার করতে বাধ্য হবেন যে, বাংলাদেশের পরিস্থিতি অনেক দেশের তুলনায় অনেক ভালো।’‘আমাদের স্বাস্থ্যব্যবস্থা ও উপকরণ অবশ্যই ইউরোপ, আমেরিকার মতো নয় এবং মনে রাখতে হবে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ’ স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এরপরও সীমিত সামর্থ্য নিয়ে সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মহামারি মোকাবিলার জন্য কাজ করে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে, আমাদের দেশে মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয়ে কম তো বটেই, চীনের চেয়েও কম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক কম।

সরকার যদি সামাল দিতে না পারতো, তাহলে মৃত্যুর হার অন্তত ভারত-পাকিস্তানের চেয়ে বেশি হতো। বাংলাদেশে এ পর্যন্ত সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি সামাল দেয়ার লক্ষ্যে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।’ কোনো পাটকল বন্ধ করেনি সরকারপাটকল বন্ধ করা হয়েছে-বিএনপি নেতা রিজভীর এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয়নি, বরং পাটকলগুলোকে আরো ভালোভাবে চালু করার লক্ষ্যে সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী এসময় বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আদমজী জুটমিলসহ অনেকগুলো পাটকল বন্ধ করে দিয়েছিল।

ফলে আদমজী জুটমিলের ৬০ হাজার এবং অন্যান্য পাটকলের লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছিল।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৯৬ সালে ক্ষমতায় আসার পর এবং পরবর্তীতে ২০০৯ সালে সরকার গঠন করার পর দু’বারেই অনেকগুলো করে পাটকল চালু করা হয়েছিল এবং শ্রমিকদেরকে পাটকলের মালিকানায় অংশীদার করা হয়েছিল, মনে করিয়ে দেন তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘যেকোনো বিষয় ভালো করে পড়ে মন্তব্য করাই হচ্ছে দায়িত্বশীল বিরোধী দলীয় নেতার কাজ, যেটি তারা করতে ব্যর্থ হচ্ছেন।’

সাংবাদিক খন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোকসাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সম্পাদক খন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় মোজাম্মেল হকের কর্মময় জীবনের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com