বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, মৃত. ব্যক্তির নমুনা সংগ্রহ করে তার বাড়ি লক ডাউন করা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, মৃত. ব্যক্তির নমুনা সংগ্রহ করে তার বাড়ি লক ডাউন করা হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মোস্তাক আহমেদ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি গত ৪ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মোস্তাক আহমেদ উপজেলার হেলাই গ্রামের মতলেব মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, তিনি রোববার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখান থেকে তাকে নমুনা ও অক্সিজেন দেওয়ার কথা বলা হয়। তার পরিবারের সদস্যরা নমুনা ও অক্সিজেন না দিয়ে বাড়ি চলে আসে। এরপর রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯ টার দিকে এলাকার কয়েকজন যুবক তার দাফন কাজ সম্পন্ন করেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, হেলাই গ্রামের মোস্তাক আহমেদ মারা যাওয়ার একঘন্টার মধ্যেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ির কেউ বাইরে ও বাইরে থেকে ভিতরে না প্রবেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com