শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজায় যুদ্ধবিরতি শুরু আজ, মুক্তি পাবে ১৩ বন্দি

গাজায় যুদ্ধবিরতি শুরু আজ, মুক্তি পাবে ১৩ বন্দি

আন্তর্জতিক ডেস্ক-

বহুল প্রতীক্ষার পর আজ শুক্রবার (২৪ নভেম্বর) থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দিদের মধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে। শুক্রবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, শুক্রবার বিকেল ৪ টায় গাজা থেকে জিম্মিদের প্রথম দলটিকে মুক্তি দেওয়া হবে।

তিনি আরও বলেন, মুক্তি পেতে যাওয়া বেসামরিক নাগরিকদের একটি তালিকা পাওয়া গেছে। জিম্মিদের মুক্তিতে পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনে হামাসের হাতে বন্দি ১৩ জন নারী ও শিশুকে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে। এভাবে ধাপে ধাপে চারদিনের মধ্যে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস।

মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেন, এই যুদ্ধবিরতির আওতায় গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলও অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com