রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন সাকিব আল হাসান

ওবায়দুল কাদেরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন সাকিব আল হাসান

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পাশাপাশি ছবিও তোলেন সাকিব আল হাসান
ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পাশাপাশি ছবিও তোলেন সাকিব আল হাসান

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে একান্তে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে এলে ছাত্রলীগের সাবেক দুজন নেতা তাকে রিসিভ করেন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের অনেকেই সাকিবের আশপাশে ভিড় জমান। কেউ কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন। কার্যালয় থেকে সাকিব বেরিয়ে যান ৬টা ৫০ মিনিটের দিকে।

জানা গেছে, কার্যালয়ের সামনে নেমে সাকিব আল হাসান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে যান। সেখানে তারা কুশল বিনিময় করেন, ছবি তোলেন। পরে আওয়ামী লীগের দফতর সম্পাদকের রুমে বৈঠক করেন ওবায়দুল কাদের ও সাকিব আল হাসান। প্রায় আধাঘণ্টা ধরে দরজা বন্ধ করে বৈঠক করেন তারা।

প্রায় আধাঘণ্টার এই বৈঠক নিয়ে আওয়ামী লীগ কিংবা সাকিব আল হাসানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এ সভায় রংপুর বিভাগের ৩৩টি এবং রাজশাহী বিভাগের ৩৯টি আসনের (মোট ৭২টি) দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কদের। তিনি বলেন, আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত তালিকা প্রকাশ করবো না। একসঙ্গে আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করবো।

এর আগে গত ১৮ নভেম্বর সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই তিন আসনেই ২১ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com