শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাসে অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করে পুরস্কার পেলেন দুই ট্রাফিক পুলিশ সদস্য

বাসে অগ্নিসংযোগকারীকে গ্রেফতার করে পুরস্কার পেলেন দুই ট্রাফিক পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার- অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে হাতেনাতে গ্রেফতার করায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ওই দুই পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মো: জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

পুরষ্কৃতরা হলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুল।

এডিসি জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার (২২ নভেম্বর) দুপুর ২:২০ মিনিটে আসাদগেট এলাকায় সেন্ট যোসেফ স্কুলের সামনে একটি বাসে আগুন দিয়ে দৌড়ে পালানোর সময় এক নাশকতাকারীকে অভিনব কৌশল অবলম্বন করে সরাসরি আটক করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের সার্জেন্ট পলাশ কুমার রায় ও টিএসআই আতাবুল। সাহসিকতাপূর্ণ এই কাজের জন্য আজ সকালে ডিএমপির সম্মানিত কমিশনার স্যার তাদের  বিশেষ আর্থিক পুরস্কার প্রদান করেছেন। এসময় কমিশনার স্যার তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান এবং ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ- পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com