শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ, সংবাদ সম্মেলন ডেকেছেন স্ত্রী

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ, সংবাদ সম্মেলন ডেকেছেন স্ত্রী

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস।

অনলাইন ডেস্ক

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় পর পর দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস।

ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে আফরোজা আব্বাস জানান, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেল নিয়ে দুজন আরোহী দ্রুত চলে যায়।

শামসুদ্দিন দিদার আরও বলেন, নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে ইউনিফর্ম পরা ৬-৮ জন পুলিশকে অবস্থান করতে দেখেন। মোটরসাইকেল আরোহী ও ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com