শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তানজিন তিশার অভিযোগ পেয়েছি – হারুন

তানজিন তিশার অভিযোগ পেয়েছি – হারুন

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অভিনয়শিল্পী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে অভিনয়শিল্পী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান।

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেটির বিষয়ে আমরা কাজ করব।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অভিনয়শিল্পী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। সন্ধ্যায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। তার অভিযোগের পর ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, তানজিন তিশার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তদন্ত করে আমাকে জানাবে তারা।

তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।

তানজিন তিশা সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। বিশেষ করে নারীর ক্ষেত্রে আমাদের উচিত এসব বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে যেন প্রচার করতে হবে।

এদিকে শিশুশিল্পী সিমরিন লুবাবাও এসেছিল আমাদের কাছে। তাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com