বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার যেকারণে ক্ষমা চাইলেন তানজিন তিশা

এবার যেকারণে ক্ষমা চাইলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা।
অভিনেত্রী তানজিন তিশা।

বিনোদন ডেস্ক-

বিভিন্ন সময় সংবাদকর্মীদের সঙ্গে বাজে আচরণ, তারপর ক্ষমা চাওয়াটা যেন অনেক তারকাদেরই  অভ্যাসে পরিণত হয়েছে। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রী তানজিন তিশা।

দিন দুয়েক আগে তার আত্মহত্যার চেষ্টার খবর চাউর হওয়ার পর সংবাদকর্মীদের এক হাত নেন তিনি। মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেম সম্পর্কে কোনো সাংবাদিক প্রশ্ন করলে তাকে উড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে এ হুমকি দিয়েছিলেন তিশা। এরপরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে তার ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তার অডিও। ফলে সংবাদকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। এবার নিজের ওই আচরণের জন্য সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেন তিশা।

আজ শনিবার নিজের ফেসবুকে তিশা লিখেছেন, ‘বিগত কয়েকদিনের অসুস্থতা ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও পরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি যা আসলে ইনটেনশনালি ছিল না।’

এরপর ক্ষমা চেয়ে তিশা লেখেন, ‘সাংবাদিক ভাইদের একটা কথা আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল ও থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

সবার উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এতদূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছিলেন অনেকে। সেইসঙ্গে চাউর হয়েছিল, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমে আছেন তিনি। সম্পর্কে ছন্দপতন ঘটতেই নিজেকে শেষ করে দিতে ঘুমের ওষুধের শরণাপন্ন হয়েছিলেন।

তবে দিন শেষে নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে আত্মহত্যার খবরটি মিথ্যা বলে দাবি করেন তিশা। এরপর লাইভে এসে মুশফিকের সঙ্গে প্রেমের গুঞ্জনটি ব্যক্তিগত বলে অভিহিত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com