বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নৌকা প্রতীকে জোটবদ্ধ নির্বাচন করবে আওয়ামী লীগ: ইসি

নৌকা প্রতীকে জোটবদ্ধ নির্বাচন করবে আওয়ামী লীগ: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলীয় প্রার্থীকে মনোনয়ন দেবেন দলটির সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, আজকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য আবেদনের শেষ তারিখ ছিল। এই পর্যন্ত জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এ রকম আটটি দলের কাছ থেকে আমরা চিঠি পেয়েছি। এগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি (রওশন এরশাদ) ও তরীকত ফেডারেশন।

আওয়ামী লীগের চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘আওয়ামী লীগের চিঠিতে আছে যে তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে।’

নৌকা প্রতীক নিয়ে কারা ভোট করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের চিঠিতে সেটি বলা নাই যে কারা ভোট করবে। তারা বলছে, জোটবদ্ধভাবে নির্বাচন করবে, নৌকা প্রতীক নিয়ে করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com