সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সড়কে নাশকতা রোধে ছদ্মবেশে কাজ করছে র‍্যাব

সড়কে নাশকতা রোধে ছদ্মবেশে কাজ করছে র‍্যাব

পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক

সড়কে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতা প্রতিরোধে বিভিন্ন স্থানে ছদ্মবেশে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থান করছেন র‍্যাব সদস্যরা। আগামীতেও হরতাল-অবরোধে নাশকতা প্রতিরোধে র্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অবরোধ চলাকালীন শুরুর সময় থেকে পরবর্তি সময় থেকে যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহান ও তেলবাহী লড়ি মিলিয়ে ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট প্রদান করেছে র্যাব। ২০০ এর বেশি কনভয়কে স্কট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা এটা করছি যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।

আমাদের এই স্কট চলমান রয়েছে। র্যাবের চার শতাধিক টহল টিম স্কটিংয়ে ব্যবহৃত হচ্ছে। অবরোধে ৫০ টির বেশি তেলবাহী লড়িকে স্কট দিয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নাশকতাকারীরা স্থান কাল পাত্র ভেদে কিছু চোরাগুপ্তা হামলা করছে। এসব হামলা প্রতিরোধে র‍্যাব সদস্যরা বিভিন্ন যায়গায় ছদ্মবেশে অবস্থান করছে, গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছে। এক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে, আমরা বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদাপোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের র‍্যাবের এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া, আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি, বাস মালিকদের সঙ্গে বসছি, যারা যে সহায়তা চায় দিচ্ছি। এরফলে চলন্ত গাড়িতে কিন্তু অগ্নিসংযোগ কমেছে। বাসমালিকদের অনুরোধ করবো যাতে নির্জন স্থানে যানবাহন না রাখে, তাহলে গাড়িতে অগ্নিসংযোগ দূরুহ হবে।

অপর এক প্রশ্নের জবাবে র‍্যাবের মুখপাত্র বলেন, তফসিল ঘোষণা হয়েছে, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সকল নির্বাহী বিভাগ নির্বাচন সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এ সময়টাতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে, যারা চিহ্নিত অপরাধী তাদের আইনের আওতায় আনতে কাজ করছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com