বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাশকতার অভিযোগে বিএনপির আরও ১৭ নেতা-কর্মী গ্রেফতার

নাশকতার অভিযোগে বিএনপির আরও ১৭ নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,

২৮ অক্টোবরের সহিংসতা এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে দিনভর অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর এবং পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়াসহ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৪৭৪ জনকে গ্রেফতার করল র‍্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের দেড়শর বেশি টহলদল এবং সারা দেশে র‍্যাবের সাড়ে চারশর বেশি টহলদল মোতায়েন রয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

১৬ নভেম্বর সিলেট থেকে ৪৭টি তেলবাহী লরির বহর এসকর্ট দিয়ে রংপুর ও দিনাজপুরে পৌঁছে দিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com