বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান শমসের মবিনের

মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান শমসের মবিনের

তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক-

ভোটারদের মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। গতকাল সোমবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শমসের মবিন বলেন, ‘রাজনীতিতে মার্কা দেখে ভোট দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে। এই মার্কাকে কেন ভোট দেব আমরা? আমরাতো ভোট দেব মানুষকে। যে মানুষ কাজ করবে। যে মানুষের ওপর বিশ্বাস আছে।’

তৃণমূল বিএনপির চেয়ারম্যান বলেন, ‘যতটুকু সম্ভব আপনাদের জন্য আমি করব। রাজনৈতিক ব্যক্তিদের প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস বেশি। আমি এমন কোনো প্রতিশ্রুতি করতে চাই না যেটা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়।’

৭১ টিভিতে ‘এডিটর গিল্ডস’ নামক গোলটেবিল বৈঠকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্থানীয় বিএনপি এবং দলটির নেতা ফয়সল আহমদ চৌধুরী সম্পর্কে শমসের মুবিন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ বিষয়ে শমসের মবিন বলেন, অবাঞ্ছিত ঘোষণা দিয়ে তাঁরা দেশের আইন লঙ্ঘন করেছেন। কাউকে অবাঞ্ছিত ঘোষণার দায়িত্ব-অধিকার নাই। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনি দেশের যেকোনো জায়গায় যেতে পারবেন, কেউ বাধা দিতে পারবে না।

উঠান বৈঠকে আগতদের উদ্দেশে শমসের মবিন বলেন, ‘কোনো একটি দলের কিছু মানুষ বসে আমাকে গোলাপগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। আপনারা আজ প্রমাণ করেছেন তাঁদের অবাঞ্ছিত কথার কোনো মূল্য নাই।’

উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বি ফয়জুর নূরের সভাপতিত্বে এবং তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ছানা মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির সিলেট জেলার আহ্বায়ক এম এ হান্নান, মো. জাকির হোসেন খান, কামাল আহমদ, রব উদ্দিন ও সেলিম আহমদ। শুরুতে কোরআন তিলাওয়াত করেন কারি আব্দুর রহমান।

সাবেক পররাষ্ট্রসচিব শমশের মবিন চৌধুরী এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের ২৮ অক্টোবর তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। পরে ২০১৮ সালের অক্টোবরে তিনি বিকল্প ধারায় যোগ দেন।

সম্প্রতি তৃণমূল বিএনপির প্রথম সম্মেলনে শমসের মবিন দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার নিয়ে গঠিত সিলেট-৬ আসন তাঁর নিজের নির্বাচনী এলাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com