বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মার্কিন দূতাবাসের চিঠি পেয়েছে বিএনপি

মার্কিন দূতাবাসের চিঠি পেয়েছে বিএনপি

চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে চিঠি পেয়েছে বিএনপি। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যদিও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে রিজভী বলেছিলেন, তিনি কোনো চিঠি পাননি। বিএনপির অন্য কোনো নেতা পেয়েছেন কি না সেটি তাঁর জানা নেই।

তবে এই চিঠি ঠিক কখন, কীভাবে পেয়েছেন এবং চিঠিতে কী লেখা রয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি রিজভী।

এর আগে আজ বিকেলে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতা জিএম কাদেরের কাছে চিঠি হস্তান্তর করেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সেখানে জাপা নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হাস। বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে-যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’

তবে রাত পৌনে ৯টা পর্যন্ত মার্কিন দূতাবাস থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

এদিকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে কোনো শর্ত ছাড়াই সংলাপে বসার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com