শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

রাজধানীতে টহলরত পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

আহত পুলিশ কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম।
আহত পুলিশ কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলক্ষেতে মারধরের পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা হলেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার রাতে খিলক্ষেতের কুড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. শহীদুল্লাহ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সোমবার রাতে টহল দেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাই নাকি অন্য কোনো নাশকতা তা এখনো বোঝা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছি।

এদিকে ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, মফিজুল ইসলাম আজকে রাতে ডিউটি শেষ করে থানার দিকে আসার সময় কুড়াতলী নামক অজ্ঞাত ৫-৬ জন ব্যক্তি তাকে মারধর করে। এরপর ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

প্রাথমিকভাবে এটিকে ছিনতাই মনে হচ্ছে না। অন্য কোনো নাশকতাও হতে পারে। আমরা তদন্ত করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com